ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে ৯ বছর পুরনো এক মামলায় ঐতিহাসিক রায় দিয়েছেন একটি জেলা আদালত। আদিবাসী এক তরুণীকে ধর্ষণ ও তার মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর দুই সদস্যকে ৪২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মিজোরামের জেলা আদালতের বিচারক সিলভি জোমুয়ানপুই বুধবার (১৭ জুন) এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের একজন বাঙালি ও অন্যজন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ১৬ জুলাই মিজোরামের সুপুরি বনে ওই আদিবাসী তরুণীকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে তার মুখে অ্যাসিড নিক্ষেপ করা হলে তিনি গুরুতরভাবে আহত হন এবং একটি চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারান।
ঘটনার সময় তরুণীর সঙ্গে থাকা তার এক বান্ধবী পরবর্তীতে মারা যান। তবে আদালত ওই মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বলে রায়ে উল্লেখ করা হয়।
আদালত ধর্ষণ ও অ্যাসিড হামলার তিনটি পৃথক অপরাধে দণ্ড ঘোষণা করেছে। গণধর্ষণের জন্য ২০ বছর, শারীরিক ক্ষতির মাধ্যমে ধর্ষণের জন্য ১০ বছর এবং অ্যাসিড হামলার জন্য ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা একই সঙ্গে কার্যকর হবে।
এছাড়া প্রতিটি অপরাধে ৬০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশও দিয়েছেন আদালত।
২০১৭ সালের ৫ সেপ্টেম্বর জেলাশাসকের সামনে নির্যাতিতা দোষীদের শনাক্ত করেন। দীর্ঘ শুনানিতে মোট ১৮ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়, যার মধ্যে চিকিৎসক ও স্থানীয় বাসিন্দারাও ছিলেন।
আরো পড়ুন: