ইসরায়েল যদি দখলদারিত্ব ও আগ্রাসন বন্ধ না করে, তবে তাদের “অপমানজনকভাবে অঞ্চল ছাড়তে বাধ্য করা হবে”—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি।
সোমবার (২২ জুন) জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েল যদি স্বেচ্ছায় দক্ষিণ লেবানন থেকে সরে না যায়, তাহলে ২০০০ সালের মতোই তাদের “পিছু হটতে বাধ্য হওয়ার” পুনরাবৃত্তি ঘটতে পারে। ওই সময় ইসরায়েলি সেনারা দীর্ঘ দখলদারিত্ব শেষে দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করে নেয়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির উদ্ধৃতি অনুযায়ী, কানি আরও দাবি করেন—ইসরায়েলের চলমান নীতি অব্যাহত থাকলে তাদের পরাজয় ও অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
এদিকে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাসনিম নিউজ এজেন্সি এক সূত্রের বরাতে জানায়, ট্রাম্পের হুমকির পর ইরানি প্রতিনিধিদল আলোচনায় অনাগ্রহ দেখালেও পরবর্তীতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকে। তবে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, আলোচনা কখনোই পুরোপুরি বন্ধ হয়নি এবং বিভিন্ন ইস্যুতে আলোচনা চলেছে।
আলোচনায় হরমুজ প্রণালি, লেবাননের পরিস্থিতি, পরমাণু কর্মসূচি এবং সম্ভাব্য সমঝোতা বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, ২০০০ সালে দীর্ঘ ২২ বছরের দখলদারিত্ব শেষে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে নেয়, যা লেবাননে প্রতি বছর “মুক্তি দিবস” হিসেবে পালিত হয়।
আরো পড়ুন: