ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় এখন পর্যন্ত ৯২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৩৬০ জনকে। তবে এখনও নিখোঁজ রয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ।
শুক্রবার (স্থানীয় সময়) ভেনেজুয়েলার পার্লামেন্টের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগুয়েজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
২৪ জুন বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে হওয়া এই কম্পনে রাজধানী কারাকাসসহ লা গুয়াইরা ও উপকূলীয় শহরগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, এটি ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি। সংস্থাটি আশঙ্কা করছে, মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে।
ধ্বংসস্তূপে আটকে পড়া স্বজনদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন। তবে ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজে ধীরগতি দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
লা গুয়াইরার বাসিন্দারা জানান, অনেক ভবন সম্পূর্ণ ধসে পড়েছে এবং বহু মানুষ এখনও আটকা পড়ে আছেন। সেনাবাহিনীকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে।
ভেনেজুয়েলার সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ এবং দ্রুত সহায়তা না এলে হতাহতের সংখ্যা আরও বাড়বে।
আরো পড়ুন: