বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে ইরান

বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১৮:২৬

ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাতে ইরানের বিভিন্ন স্থানে মার্কিন সেনারা হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্র জানায়, ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর কারণেই তারা এ সামরিক ব্যবস্থা নিয়েছে।

এরই মধ্যে বাহরাইন জানিয়েছে, আজ সকালে ইরান তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে। তবে ড্রোনটি সরাসরি আঘাত হেনেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছে, শনিবার সকালের এ ঘটনা দেশের ভৌগলিক অখণ্ডতা ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

বাহরাইনের দাবি, ইরান একাধিক ড্রোন ব্যবহার করেছে। তবে সেগুলোর লক্ষ্যবস্তু কোথায় ছিল, তা স্পষ্ট করা হয়নি।

মন্ত্রণালয় আরও জানায়, এই হামলা সাধারণ মানুষের জীবনের জন্য হুমকি সৃষ্টি করেছে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের চলমান উদ্যোগকেও ঝুঁকিতে ফেলেছে।