যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যের জবাবে ভারতের প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ভারতকে ইসরায়েলের অন্যতম বড় সমর্থক হিসেবে উল্লেখ করে বলেন, দেশটি থেকে তারা ব্যাপক জনসমর্থন পেয়ে থাকেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “ভারত নামের একটি ছোট দেশ আছে, যেখানে ১৪০ কোটি মানুষ বাস করে। সেখান থেকে আমরা অসাধারণ সমর্থন পাই।”
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত থেকে ইসরায়েলের পক্ষে ব্যাপক সমর্থন দেখা যায়।
এর আগে জেডি ভ্যান্স মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের আর কোনো শক্তিশালী মিত্র নেই। এ প্রসঙ্গেই নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হলেও তাদের আরও অনেক সমর্থক দেশ রয়েছে।
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করেন এবং বলেন, তিনি ভ্যান্সের সব বক্তব্যের সঙ্গে একমত নন।
নেতানিয়াহু দাবি করেন, বিভিন্ন দেশে ইসরায়েলবিরোধী প্রচারণা থাকলেও বাস্তবে অনেক দেশের নেতৃত্বই পরে তাদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বজায় রাখে।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আরো পড়ুন: