ইরানে রাতভর নতুন করে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পরপরই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ইরান পাল্টা প্রতিক্রিয়া শুরু করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনা। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানও পাল্টা সামরিক পদক্ষেপ নেয়। বিভিন্ন সূত্রের দাবি, কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। যদিও এসব দাবির সবগুলো এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিশ্লেষকদের মতে, সর্বশেষ এই হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও জটিল হয়ে উঠতে পারে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতিতে নতুন চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আরো পড়ুন: