সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বলে দাবি করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) এ হামলার ঘটনা ঘটে বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম Axios–এর প্রতিবেদনে বলা হয়, প্রায় চার মাস পর সৌদি আরবে এটি ইরানের প্রথম সরাসরি হামলার ঘটনা। বিশ্লেষকদের মতে, এ ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।
হামলার পর সৌদি আরবের আল-খারজ ও ইয়ানবু এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্কবার্তা জারি করে দেশটির সিভিল ডিফেন্স। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এখন পর্যন্ত হামলার লক্ষ্যবস্তু, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক তৎপরতা বেড়েছে।
এর আগে, এপ্রিল মাসে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইরান সরাসরি হামলা চালিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুন: