শেখ হাসিনাসহ ছয়জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

শেখ হাসিনাসহ ছয়জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
শেখ হাসিনা ফাইল ছবি

Staff reporter

Published: 2025-08-12 06:13:49

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ছয় নেতার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে পুলিশ। সোমবার খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন মহানগর গোয়েন্দা পুলিশের এস আই বিধান চন্দ্র রায়। তথ্যটি নিশ্চিত করেছেন খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এস এম কামাল হোসেন এবং অ্যাডভোকেট পারভেজ আলম খান। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, গত ২২ এপ্রিল খুলনা মহানগরীর ময়লাপোতা থেকে সন্দেহজনকভাবে আটক করা হয় আওয়ামী লীগ নেতা এম এম মুজিবুর রহমানকে। তার কাছ থেকে জব্দ করা মোবাইল থেকে জানা যায়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম জুম অ্যাপসের মাধ্যমেরখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তরজয় বাংলা আমার প্রাণগ্রুপের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছিল। কেএমপি থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চাওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আগস্ট মামলার অনুমতি পায় কেএমপি। সোমবার ঘটনায় সোনাডাঙ্গা থানায় জনের নাম উল্লেখসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।