মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

Staff reporter

Published: 2025-08-12 09:07:33

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার সকালে সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম।

এর আগে ড. ইউনূস পুত্রজায়ায় পৌঁছালে তাকে সেখানে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। প্রধান উপদেষ্টার এ সফরে মোট পাঁচটি এমওইউ এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ড. ইউনূসের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় সভায়ও যোগ দেয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছান।