জাজিরায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাগিব মোল্লা আটক

জাজিরায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাগিব মোল্লা আটক
ছবি সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি:

Published: 2025-08-12 11:21:41

Updated on: 2025-08-12 11:30:09

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রকিবুল ইসলাম ওরফে নাগিব মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে সোমবার সন্ধ্যায় জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়ন থেকে নাগিবকে গ্রেপ্তার করা হয়।

নাগিব মোল্লা জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের চর জয়নগর গ্রামের মৃত আবুল বাসার মোল্লার ছেলে।

জাজিরা থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সোমবার সন্ধ্যায় জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়ন থেকে নাগিব মোল্লাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।