নিবন্ধন পেতে যাওয়া নতুন ৩ দলের প্রতীক বরাদ্দ

নিবন্ধন পেতে যাওয়া নতুন ৩ দলের প্রতীক বরাদ্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫ ২১:০২

আপডেট: ৪ নভেম্বর, ২০২৫ ২১:০৬

নিবন্ধন পেতে যাওয়া নতুন তিনটি রাজনৈতিক দলকে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দাবি-আপত্তি শেষে দলগুলো চূড়ান্ত নিবন্ধন পেলে এই প্রতীকগুলো দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করবে এই তিন দল।

মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) কাঁচি এবং জাতীয় নাগরিক পার্টিকে শাপলা কলি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলসহ এর কারণ উল্লেখপূর্বক ১২ নভেম্বরের মধ্যে সচিবের নিকট লিখিত ভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো।