ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও তিন সন্দেহভাজনকে আটক করেছে র্যাব। রোববার রাত ৯টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক ও এক বান্ধবী।
র্যাবের এই কর্মকর্তা বলেন, 'ওসমান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সাল করিমের স্বাক্ষরিত বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসসহ তিন জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে র্যাব।'
তিনি বলেন, 'র্যাবের একাধিক ব্যাটালিয়নের যৌথ অভিযানে রাজধানী থেকে একজন এবং নারায়ণগঞ্জ থেকে দু'জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।'
তিনি আরও বলেন, 'ওসমান হাদিকে গুলির ঘটনার আগে-পরে তাদের তিন জনের ফয়সালের সঙ্গে যোগাযোগ ছিল সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে। আমরা তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছি। বাকি তদন্ত থানা পুলিশ করবে।'
এর আগে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম হান্নানকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
আরও পড়ুন…
সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে
হাদির শারীরিক অবস্থায় আশাবাদের কোনো ইঙ্গিত নেই
ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড
হাদির অবস্থা খুবই সংকটাপন্ন: ডা. জাহিদ রায়হান
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
হাদির ওপর হামলা সুপরিকল্পিত ষড়যন্ত্র : রিজভী
এভারকেয়ারে ওসমান হাদি
সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: জামায়াত আমির
হাদির ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিএনপির কর্মসূচি
ওসমান হাদির ওপর হামলা, তারেক রহমানের নিন্দা
ওসমান হাদির অবস্থা ‘আশঙ্কাজনক’
ওসমান হাদি গুলিবিদ্ধ
আরো পড়ুন: