উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স।
সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শরিফ ওসমান হাদিকে নিয়ে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্স।
এর আগে দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে হাদিকে বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেওয়া হয়।
হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সটি বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের হয়েছে। ওসমান হাদির এক আত্মীয় এই মামলা বাদি বলে জানিয়েছেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান।
এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ছয় জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দু'জন এবং এ ঘটনায় অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও অপর এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে হাদির ওপর হামলাকারীরা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে পালিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। এ বিষয়ে হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস বলেন, 'এ ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের জানা নেই। তবে গুঞ্জনের বিষয়টি আমলে নিয়ে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে যাছাই-বাছাই চলছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় পুলিশের টহল বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।'
আরও পড়ুন…
উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি
হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন আরও ৩ জন আটক
সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে
হাদির শারীরিক অবস্থায় আশাবাদের কোনো ইঙ্গিত নেই
ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড
হাদির অবস্থা খুবই সংকটাপন্ন: ডা. জাহিদ রায়হান
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
হাদির ওপর হামলা সুপরিকল্পিত ষড়যন্ত্র : রিজভী
এভারকেয়ারে ওসমান হাদি
সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: জামায়াত আমির
হাদির ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিএনপির কর্মসূচি
ওসমান হাদির ওপর হামলা, তারেক রহমানের নিন্দা
ওসমান হাদির অবস্থা ‘আশঙ্কাজনক’
ওসমান হাদি গুলিবিদ্ধ
আরো পড়ুন: