হাদির মরদেহ দেশে আসবে শুক্রবার

ওসমান হাদি মারা গেছেন

ওসমান হাদি মারা গেছেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ২২:১৩

আপডেট: ১৯ ডিসেম্বর, ২০২৫ ১৬:৪২

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানায় ইনকিলাব মঞ্চ। 

রাত ৯টা ৪৩ মিনিটে এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’

শুক্রবার সিঙ্গাপুর থেকে হাদির মরদেহ দেশে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনি প্রাচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। এরপর হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। সেখানে থেকে গুরুতর অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

 

আরও পড়ুন…

হাদির অবস্থা এখনও সংকটজনক

হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল-ভুয়া নম্বর প্লেট উদ্ধার

এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি

হাদির হত্যাচেষ্টা মামলা ডিবিতে হস্তান্তর

হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে অবতরণ করেছে 

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন আরও ৩ জন আটক

সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

হাদির শারীরিক অবস্থায় আশাবাদের কোনো ইঙ্গিত নেই

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড

হাদির অবস্থা খুবই সংকটাপন্ন: ডা. জাহিদ রায়হান

ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

হাদির ওপর হামলা সুপরিকল্পিত ষড়যন্ত্র : রিজভী

এভারকেয়ারে ওসমান হাদি

সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: জামায়াত আমির

হাদির ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিএনপির কর্মসূচি

ওসমান হাদির ওপর হামলা, তারেক রহমানের নিন্দা

ওসমান হাদির অবস্থা ‘আশঙ্কাজনক’

ওসমান হাদি গুলিবিদ্ধ