ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৮৫ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
গত ১২ ডিসেম্বর (শুক্রবার) গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে ওসমান হাদি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।
গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।
আরও পড়ুন…
বাংলাদেশের পথে ওসমান হাদির মরদেহ
ওসমান হাদি মারা গেছেন
হাদির অবস্থা এখনও সংকটজনক
হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল-ভুয়া নম্বর প্লেট উদ্ধার
এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি
হাদির হত্যাচেষ্টা মামলা ডিবিতে হস্তান্তর
হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে অবতরণ করেছে
হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স
উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি
হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন আরও ৩ জন আটক
সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে
হাদির শারীরিক অবস্থায় আশাবাদের কোনো ইঙ্গিত নেই
ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড
হাদির অবস্থা খুবই সংকটাপন্ন: ডা. জাহিদ রায়হান
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
হাদির ওপর হামলা সুপরিকল্পিত ষড়যন্ত্র : রিজভী
এভারকেয়ারে ওসমান হাদি
সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: জামায়াত আমির
হাদির ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিএনপির কর্মসূচি
ওসমান হাদির ওপর হামলা, তারেক রহমানের নিন্দা
ওসমান হাদির অবস্থা ‘আশঙ্কাজনক’
ওসমান হাদি গুলিবিদ্ধ
আরো পড়ুন: