পরিবারের দাবির ভিত্তিতে শহীদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
এদিকে, শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।
এর আগে জানাজা দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে বলা হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়িটি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে মরদেহ রেখে শাহবাগে অবস্থান নেবে ইনকিলাব মঞ্চের কর্মীরা।
পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকের পরিবর্তে মিছিলসহ হাদির মরদেহ শনিবার সেন্ট্রাল মসজিদে আনা হবে। ছাত্র-জনতা শুক্রবার ও শনিবার শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাবেন, যাতে কোনো গোষ্ঠি অনুপ্রবেশ করে আন্দোলন স্তিমিত করতে না পারে এবং সহিংসতার সুযোগ না পায়।
মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সবার কাছে শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদীর জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।
ফয়েজ আহম্মদ বলেন, 'জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে এ সময় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।'
আরও পড়ুন…
ওসমান হাদির মরদেহ ঢাকায়
বাংলাদেশের পথে ওসমান হাদির মরদেহ
ওসমান হাদি মারা গেছেন
হাদির অবস্থা এখনও সংকটজনক
হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল-ভুয়া নম্বর প্লেট উদ্ধার
এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি
হাদির হত্যাচেষ্টা মামলা ডিবিতে হস্তান্তর
হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে অবতরণ করেছে
হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স
উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি
হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন আরও ৩ জন আটক
সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে
হাদির শারীরিক অবস্থায় আশাবাদের কোনো ইঙ্গিত নেই
ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড
হাদির অবস্থা খুবই সংকটাপন্ন: ডা. জাহিদ রায়হান
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
হাদির ওপর হামলা সুপরিকল্পিত ষড়যন্ত্র : রিজভী
এভারকেয়ারে ওসমান হাদি
সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: জামায়াত আমির
হাদির ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিএনপির কর্মসূচি
ওসমান হাদির ওপর হামলা, তারেক রহমানের নিন্দা
ওসমান হাদির অবস্থা ‘আশঙ্কাজনক’
ওসমান হাদি গুলিবিদ্ধ
আরো পড়ুন: